আমাদের সম্পর্কে

Ruqyah Seba – রুকইয়াহ সেবা একটি বিশ্বস্ত কুরআন ও সুন্নাহভিত্তিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। এখানে জিনের আছর, যাদু (সিহর), কুফরি, বান, হাসাদ, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যার চিকিৎসা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে করা হয়।

রাসুল ﷺ এর দেখানো পদ্ধতি অনুসরণ করে অভিজ্ঞ রাকীর মাধ্যমে শরীয়াহসম্মত রুকইয়াহ সেবা প্রদান করা হয়। আমাদের লক্ষ্য হলো মানুষকে শিরক, কুসংস্কার ও ভ্রান্ত চিকিৎসা পদ্ধতি থেকে দূরে রেখে কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক রুকইয়াহ চিকিৎসা পৌঁছে দেওয়া।

আমাদের এই রুকইয়াহ সেবা প্রতিষ্ঠানটি পহেলা জানুয়ারি ২০২৪ ইং তারিখে এই প্রতিষ্ঠানের পরিচালক Raqi Abu Ubaidah এর মাধ্যমে অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে। এর আগে প্রায় দুই বছর যাবৎ আমাদের রুকইয়াহ সেবার কার্যক্রম নিয়মিতভাবে অফলাইনে পরিচালিত হয়ে আসছিল।

আমাদের রুকইয়াহ সেবা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য কেবল চিকিৎসা প্রদান করা নয়; বরং চিকিৎসার পাশাপাশি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। বর্তমান সময়ে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বব্যবস্থায় যে ফিতনা-ফ্যাসাদের পরিবেশ তৈরি হয়েছে, তার প্রভাব পড়ে অনেক নারী ও পুরুষ ধীরে ধীরে ইসলামি জীবনব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছে।

রুকইয়াহ বা জিন-যাদু সংক্রান্ত চিকিৎসার মাধ্যমে মানুষের সাথে খুব কাছ থেকে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। এই চিকিৎসা গ্রহণের সময় অনেক মানুষ নিজেদেরকে অত্যন্ত অসহায়, মজলুম ও বিপদগ্রস্ত অবস্থায় অনুভব করেন। এমন পরিস্থিতিতে তাদের সামনে ইসলামের বিধি-বিধান, সঠিক আকীদা এবং দ্বীনি জীবনযাপনের গুরুত্ব তুলে ধরলে তারা সহজেই সেই পরামর্শগুলো গ্রহণ করতে আগ্রহী হয়ে ওঠেন।

এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের মজলুম ও দ্বীন থেকে দূরে সরে যাওয়া ভাই-বোনদের পাশে দাঁড়াই। তাদের সমস্যার চিকিৎসা করার পাশাপাশি দ্বীনের পথে ফিরে আসার জন্য আন্তরিক দাওয়াত দিই, যাতে তারা ইসলামের আলোয় নিজেদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে।

আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের এই প্রচেষ্টা, লক্ষ্য এবং অন্তরের নেক নিয়তগুলো কবুল করে নেন। আমীন।

আমাদের সোশ্যাল লিংক সমূহঃ

ফেইসবুকঃ Ruqyah Seba – রুকইয়াহ সেবা 

ইউটিউবঃ Ruqyah Seba – রুকইয়াহ সেবা 

টুইটারঃ Ruqyah Seba – রুকইয়াহ সেবা

পিন্টারেস্টঃ Ruqyah Seba – রুকইয়াহ সেবা

লিংকডিনঃ Ruqyah Seba – রুকইয়াহ সেবা